Skip to content
Nasir
Book Nasir

রেস্টুরেন্ট খুললেন নব্বই দশকের জনপ্রিয় গায়ক নাসির

12 June 20221 min read

The nineties band singer opens a restaurant in Jigatola, and says music is still his life.

রেস্টুরেন্ট খুললেন নব্বই দশকের জনপ্রিয় গায়ক নাসির

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘নিউ ইভস’র ভোকাল জামাল উদ্দিন নাসের। এই নামে খুব কম মানুষই চেনে তাকে। ‘বন্যেরা বনে রয়’, ‘ভাঙচুর প্রেম’, ‘নদী’ ইত্যাদি তুমুল জনপ্রিয় গানের শিল্পী ‘নাসির’ নামেই জনপ্রিয় তিনি।

গানকে ভালোবেসেছিলেন সেই স্কুল জীবন থেকেই। তাই গানকেই প্রাণে ধারণ করে আছেন। ক্যাসেট-সিডিতে গানের দিন ফুরানোর পর নতুন গানে তেমন নিয়মিত নন তিনি। দেশ-বিদেশে শো আর টিভিতে নানা অনুষ্ঠানে দেখা মেলে তার।

সম্প্রতি নাসির একটি রেস্টুরেন্ট খুলেছেন রাজধানীর ঝিগাতলায়। ‘ভোজন বাড়ী’ নামের রেস্তোরাঁটিতে বাংলা খাবারসহ নানা রকম মুখরোচক খাবার পাওয়া যায়। ‘রুচিশীল খাবারের প্রতিশ্রুতি’ স্লোগানে এই রেস্তোরাঁয় নানা অনুষ্ঠানের জন্য খাবারও অর্ডারও করা যায়, পাওয়া যায় ক্যাটারিং সার্ভিস।

রেস্তোরাঁ প্রসঙ্গে নাসির বলেন, ‘গান আমার প্রাণ। জীবনে যা কিছু অর্জন করেছি সবই গান করে। তবে ব্যবসায়ের প্রতিও একটা ঝোঁক ছিলো। অনেক ভেবে রেস্তোরাঁটি খুলেছি। এই শহরের মানুষ খেতে ভালোবাসে। কিন্তু ভালো মানের খাবার, বিশ্বস্ত রেস্তোরাঁর খুব অভাব। আমি একজন শিল্পী মানুষ। ভালো মানের ও পুষ্টিযুক্ত বিশুদ্ধা খাবার সরবরাহ করাটাকে বিশেষ দায়িত্ব মনে করেছি। তাই নিজেই রেস্টুরেন্ট চালু করলাম।’

তিনি জানান, এরইমধ্যে ঝিগাতলাবাসীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ‘ভোজন বাড়ী’ রেস্তোরাঁটি। এর ঠিকানা ঝিগাতলার ৪৩/ সি।

প্রসঙ্গত, নড়াইল জেলাতে জন্ম হলেও বাবার চাকরির সুবাদে সেই ছোটবেলাতেই খুলনা শহরে বেড়ে ওঠা নাসিরের। স্কুলজীবন থেকেই গানের সঙ্গে যুক্ত। কলেজ জীবনে প্রবেশের পর বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গাইতে খুলনা শহরে পরিচিতি পান।

News Link 

Share

Keep reading

More stories

Build your website with this design · Metanoz